Dental Care | দাঁত ভালো রাখতে চান? তাহলে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি…

Dental Care | দাঁত ভালো রাখতে চান? তাহলে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি…

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাবার খাওয়ার পর তা দাঁতের ফাঁকে জমে থাকলেই শুরু হয় সমস্যা। তবে এমন কিছু খাবার, পানীয় রয়েছে, যা খেলে দাঁত ভালো থাকে (Dental Care)। সেই খাবারগুলি কী কী?

শাকপাতা

পালংশাকের মতো শাকপাতায় রয়েছে ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড। যা মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য ভালো রাখে।

চিজ

ক্যালসিয়ামে ভরপুর চিজ। তা মুখে নিঃসৃত অ্যাসিডের তীব্রতাও কমাতে পারে। তাতে দাঁতের উপরে থাকা যে এনামেলকে ভালো রাখে। দাঁতের ক্ষয় রোধ করে।

দই

দইয়ে থাকা ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে। প্রোবায়োটিক দূরে রাখে খারাপ ব্যাকটিরিয়াকে।

গাজর

গাজরে থাকা ভিটামিন এ স্যালাইভার উৎসেচকের কাজ করে। যা মাড়ির স্বাস্থ্যের জন্য জরুরি।

বাদাম

আমন্ড এবং কাজুতে রয়েছে জরুরি খনিজ। যা স্যালাইভা বা লালা নিঃসরণে সাহায্য করে। দাঁতের ক্ষতি করে যে অ্যাসিড, তারও তীব্রতা কমায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *