ঢাকার রাজপথে মশাল মিছিল হিন্দুদের। তাদের অভিযোগ, রামের ছবিকে অবমাননা করা হয়েছে। আর সেই কারণেই এই প্রতিবাদ। হাজার হাজার হিন্দুর মিছিলে উঠল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। উঠল অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিও।
ঠিক কী ঘটেছে? এই উত্তেজনার শুরু অবশ্য বেশ কয়েকদিন আগে। বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে শুরু হয়েছিল ৮১ ফুট উঁচু রামমূর্তির নির্মাণের কাজ। কিন্তু ইসলামপন্থী কট্টরবাদীদের হুমকির কারণে বন্ধ রাখা হয় কাজ। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। এখানেই শেষ নয়। এখনও পর্যন্ত এই অভিযোগে দায়ের করা মামলা কোনও গ্রেপ্তারি হয়নি। এদিকে এর মধ্যেই এক বিক্ষোভ সমাবেশে রামের ছবিকে অবমাননা করার ঘটনা ঘটেছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
সর্বশেষ খবর

