Chandrima bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

Chandrima bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, গত ৩ জুন যে পদে তাঁকে বসানো হয়েছিল, তা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের ‘বিদ্রোহীদের’ যে গোষ্ঠী হয়েছে, সম্প্রতি তাতে যোগ দিয়েছেন চন্দ্রিমার পুত্র সৌরভ বসু। তার পর থেকেই চলছিল জল্পনা। অবশেষে শনিবার মমতাকে চিঠি দিয়ে সমস্ত পদ ছাড়লেন চন্দ্রিমা। পাশাপাশি তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে, তার সিগনেটরির দায়িত্ব থেকেও অব্যাহতি চাইলেন চন্দ্রিমা। অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্টের লেনদেনে তিনি আর সই করবেন না। এছাড়া নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল তাঁর। সেই দায়িত্বও ছেড়েছেন। যদিও এবিষয়ে চন্দ্রিমার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় নেত্রীর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থানে ছিলেন চন্দ্রিমা। অর্থ এবং স্বাস্থ্য— রাজ্যের এই দুই গুরুত্বপূর্ণ দপ্তরে প্রতিমন্ত্রীর পদে ছিলেন চন্দ্রিমা। ভোটে ভরাডুবির পর মমতার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। চন্দ্রিমাকে দেওয়া হয় রাজ্য সভাপনেত্রীর পদ। কিন্তু শনিবার মমতাকে চিঠি লিখে সেই পদ থেকেই সরে দাঁড়ালেন চন্দ্রিমা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *