Chalsa Kumari Puja | চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে প্রথমবার কুমারী পুজো! দেবীরূপে পূজিতা ৭ বছরের দ্বিজা

শিক্ষা
Spread the love


চালসা: মহাষ্টমীর পুণ্য তিথিতে ভক্তিসিক্ত পরিবেশের সাক্ষী থাকল ডুয়ার্সের চালসা (Chalsa Kumari Puja)। এই প্রথমবার ডুয়ার্সের চালসাস্থিত মা আনন্দময়ী কালীবাড়িতে অত্যন্ত নিষ্ঠা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কুমারী পূজা। প্রথম বছরের এই বিশেষ পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ডুয়ার্সের বহু পুণ্যার্থীর সমাগম ঘটে।

চালসার মা আনন্দময়ী কালীবাড়িতে দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সকালে পুজোমণ্ডপে বৈদিক শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান মেনে আরাধনা শুরু হয়। এরপর দুর্গারূপী ৭ বছরের একরত্তি শিশু দ্বিজা চক্রবর্তী-কে লাল শাড়ি, চন্দন ও পুষ্পমাল্যে ভূষিত করে কুমারী রূপে আসনে বসিয়ে মাতৃজ্ঞানে পুজো করা হয়।

পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণ, ঢাকের বাদ্যি এবং শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আনন্দময়ী কালীবাড়ি চত্বর। খুদে দেবীর মধ্যে আদ্যাশক্তি মা দুর্গার সাক্ষাৎ রূপ প্রত্যক্ষ করতে আশপাশের নানা এলাকা থেকে অগণিত পুণ্যার্থী মন্দিরে এসে উপস্থিত হন।

প্রথমবারের এই কুমারী পুজোয় ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সমাগত পুণ্যার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছোট শিশু দ্বিজাকে কুমারী রূপে পুজো করেন এবং নিজের হাতে তাকে মিষ্টিমুখ করান। দেবীরূপী শিশুটির হাতে মিষ্টি ও প্রসাদ সামগ্রী তুলে দেওয়ার পর ভক্তরা তাকে প্রণাম করে পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সব মিলিয়ে প্রথম বছরের এই কুমারী আরাধনাকে কেন্দ্র করে চালসা ও সংলগ্ন এলাকায় এক পবিত্র ও উৎসবমুখর আবহের সৃষ্টি হয়।

The submit Chalsa Kumari Puja | চালসা মা আনন্দময়ী কালীবাড়িতে প্রথমবার কুমারী পুজো! দেবীরূপে পূজিতা ৭ বছরের দ্বিজা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *