CEO Manoj Agarwal could also be subsequent Chief secretary of West Bengal, hypothesis arises

CEO Manoj Agarwal could also be subsequent Chief secretary of West Bengal, hypothesis arises

জীবনযাপন/LIFE STYLE
Spread the love

হাজারও চ্যালেঞ্জ সামলে বাংলায় রক্তপাতহীন, স্বচ্ছ ভোট পরিচালনার পুরস্কার পেতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বলে গুঞ্জন। নতুন বিজেপি সরকার মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব পদে বসাতে পারে। যদিও এনিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি এখনও। তবে আগামী দিনে মনোজ আগরওয়াল মুখ্যসচিব হলে স্পষ্ট হয়ে যাবে, ছাব্বিশের নির্বাচনে অসামান্য ভূমিকার জন্যই তাঁকে এই পদে বসানো হল।

আইএএস মনোজ আগরওয়ালের কেরিয়ার বেশ দীর্ঘ এবং উজ্জ্বল। বি.টেক ডিগ্রিধারী মনোজ ইংরাজি ও হিন্দিতে সমান দক্ষ। বাংলা থেকে ১৯৯০ সালের আইএএস ব্যাচের আমলা। জেলাশাসক থেকে অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিবের মতো রাজ্যের একাধিক পদের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, আইএএস হিসেবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী আধিকারিক হিসেবে দক্ষতার সঙ্গে কাজের রেকর্ড আছে তাঁর। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মনোজ আগরওয়াল ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব। 

আরও পড়ুন:

ছাব্বিশের ভোটের আগে তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব দেয় কমিশন। এসআইআর পর্ব মিটিয়ে ভোটার তালিকা প্রকাশ থেকে ভোট ঘোষণার পর ধাপে ধাপে সমস্ত কাজ বেশ দক্ষতার সঙ্গে করেছেন মনোজ আগরওয়াল। গোড়া থেকে সুষ্ঠু নির্বাচন করতে জেলাশাসক থেকে সমস্ত নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ঘনঘন বৈঠক করে দিকনির্দেশ দিয়েছেন। কোথাও কোনও সমস্যা হলে তা নিজের হাতে সমাধান করেছেন। সর্বোপরি রাজ্যে দু’দফা নির্বাচন এত নির্বিঘ্নে হয়েছে, যা সাম্প্রতিককালের মধ্যে বিরল। ফলে রাজ্যের সিইও হিসেবেও কার্যত একশোয় একশো পেয়ে পাশ করেছেন মনোজ আগরওয়াল। এসবের পুরস্কার হিসেবেই এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। নতুন বিজেপি সরকারের আমলে মুখ্যসচিব হতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *