উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : গ্যাস, অম্বল এখন প্রায় প্রতি ঘরে ঘরেই। তবে চিকিৎসকের ওষুধ খেলে এবং খাওয়া দাওয়া নিয়ম মেনে করলে তা অবশ্য নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যদি দেখেন, টানা তিন সপ্তাহের বেশি গ্যাস-অম্বল (Causes of acidity), পেট ফাঁপার সমস্যা রয়েছে এবং ওষুধেও তা সারছে না, তা হলে বুঝতে হবে সমস্যা অন্য জায়গায়। নিছক গ্যাস বা অম্বল নয়, অন্য কোনও শারীরিক সমস্যাও জড়িত হতে পারে। কিন্তু তা কিসের লক্ষণ?
এটা শরীরের গঠনগত কোনও সমস্যা নয়, খাদ্যনালি, স্নায়ু-সহ সার্বিক ভাবে গোটা শরীরের সব কিছুই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। সেখান থেকেই সংকেত আসে ও তার ফলে ‘বাওয়েল মুভমেন্ট’ হয় দ্রুত। তার পরই আসে মলত্যাগের বেগ। কিন্তু এই সংকেত আদান-প্রদানেই যদি সমস্যা হয়, তা হলে এই রোগ বাসা বাঁধে। অনিয়মিত খাবার খাওয়া, অতিরিক্ত মদ্যপান, ব্যায়ামের ঠিক পরেই খাবার খাওয়া, এমনকি কখনও কখনও অতিরিক্ত ব্যায়ামও আইবিএস নামক সমস্যা ডেকে আনতে পারে।
দুধ বা দুগ্ধজাত কোনও খাবারে যদি অ্যালার্জি থাকে, তার থেকেও পেট ফাঁপা, গ্যাসের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে খাবার বুঝেশুনে খেতে হবে। অন্ত্র যদি ক্ষতিকর ব্যাকটিরিয়া দ্বারা সংক্রামিত হয়, তা হলে অম্বল, গ্যাস (Causes of acidity), পেট ফাঁপা, এমনকি খাদ্যনালিতেও সংক্রমণ ঘটতে পারে। সেক্ষেত্রে কিছু খেলেই গা-বুক জ্বালা করবে, বমি বমি ভাব লাগবে, খাবার হজম হতেও সমস্যা হতে পারে।
