উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগে শীতকালে বাজারে গেলেই দেখা মিলত গাজরের। কিন্তু এখন সারাবছরই কমবেশি পাওয়া যায় এই সবজি। তবে গাজর কিন্তু বহু পুষ্টিগুণে ভরপুর। রোজ যদি গাজরের রস (Carrot Juice) খাওয়া যায় তবে উপকার হয় শরীরের।
১. গাজরের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। তাই গাজরের রস খেলে পেট সংক্রান্ত অনেক সমস্যাই নিয়ন্ত্রণে থাকে।
২. গাজরে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন থাকে, যা চোখের জন্য ভীষণ উপকারী। এই সবজিতে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে, যা ক্ষতিকর আলোকরশ্মি থেকে চোখকে রক্ষা করে।
৩. গাজরে ভরপুর মাত্রায় ভিটামিন এ ও ভিটামিন সি থাকে। এই ভিটামিনগুলি অ্যান্টি-অক্সিড্যান্ট গুণসম্পন্ন। পাশাপাশি, গাজরে থাকে ভিটামিন বি৬, যা শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে।
৪. গাজরে ক্যালোরির পরিমাণ কম। তাছাড়া ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে। ফলে ঘনঘন খাওয়ার প্রবণতাও কমে এই পানীয় খেলে।
