Capsicum | স্বাদে অতুলনীয়, গুণেও অনন্য! শীতে খাবার পাতে অবশ্যই রাখুন ক্যাপসিকাম

Capsicum | স্বাদে অতুলনীয়, গুণেও অনন্য! শীতে খাবার পাতে অবশ্যই রাখুন ক্যাপসিকাম

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতে অত্যন্ত সহজলভ্য একটি সবজি হল ক্যাপসিকাম (Capsicum)। অনেকেই রান্নায় এটি ব্যবহার করেন। শুধু স্বাদের জন্য নয়, ক্যাপসিকামের রয়েছে প্রচুর উপকারিতাও। সেগুলি কী কী? জেনে নিন।

১. ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি এবং কোলাজেন তৈরির নানা পুষ্টিগুণ। তাই ত্বকের বলিরেখা দূর করতে এবং ত্বকের টানটানভাব ধরে রাখতে ক্যাপসিকাম কাজে দেয়।

২. ক্যাপসিকামে ক্যালোরি খুব কম এবং ফাইবার বেশি। যা বিপাকের হার বাড়িয়ে দেয়। যা শরীরের অতিরিক্ত চর্বি দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

৩. ক্যাপসিকামে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকিও কমায়।

৪. ক্যাপসিকামে থাকা ডায়েটরি ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। ফলে অন্ত্র ভালো থাকে।

৫. ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে শীতের নানা অসুখ দূরে রাখে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *