Calcutta Excessive Courtroom | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, মিলল মামলার অনুমতি

Calcutta Excessive Courtroom | চন্দ্রকোনায় কনভয়ে ‘হামলা’! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, মিলল মামলার অনুমতি

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় কনভয়ে হামলার (Convoy Assault) ঘটনায় এবার সিবিআই তদন্তের (CBI Probe) দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Courtroom) দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আবেদন জানানো হলে আদালত তাতে অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত শনিবার রাতে পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোড এলাকায় বিরোধী দলনেতার কনভয় আটকে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি নিয়ে তাঁর গাড়িতে চড়াও হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটি কেবল সাধারণ হামলা ছিল না, বরং তাঁকে হত্যার একটি পরিকল্পিত চেষ্টা ছিল।

আদালতে শুভেন্দুর আইনজীবীরা অভিযোগ করেন যে, এই ঘটনার সময় দীর্ঘক্ষণ ধরে হামলা চললেও পুলিশের কোনও ভূমিকা দেখা যায়নি। এমনকি এফআইআর দায়ের হলেও তাতে খুনের চেষ্টার (বিএনএস ১০৯ ধারা) উল্লেখ করা হয়নি এবং এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি। এরপরই পুলিশের এই ‘নিষ্ক্রিয়তা’ ও তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন শুভেন্দু। এদিন এই ঘটনায় বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে মামলা দায়েরের অনুমতি দেন তিনি।

উল্লেখ্য, হামলার ঘটনার দিন রাতেই প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে অবস্থানে বসেছিলেন শুভেন্দু অধিকারী। রাত দেড়টা নাগাদ তিনি সেখান থেকে বেরোন। এবার সেই ঘটনার জল গড়াল উচ্চ আদালতে। এখন দেখার, কেন্দ্রীয় সংস্থার হাতে এই তদন্তের ভার যায় কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *