Burdwan | যুবতীকে অশালীন ইঙ্গিত, কুপ্রস্তাব! অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

Burdwan | যুবতীকে অশালীন ইঙ্গিত, কুপ্রস্তাব! অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

খেলাধুলা/SPORTS
Spread the love


প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান : বাংলায় নারীদের কোনও নিরাপত্তা নেই বলে দাবি করে তৃণমূল সরকারকে বিঁধে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার সেই বিজেপিই নারী নিরাপত্তার প্রশ্নে ব্যাকফুটে। বর্ধমানের জামালপুরের বিজেপি কর্মী সোমনাথ পালের বিরুদ্ধে যুবতীকে কুপ্রস্তাব দেওয়া থেকে শুরু করে প্রকাশ্যে অশ্লীল আচরণ করার অভিযোগ ওঠার পর থেকে বিজেপি কর্মীরা কার্যত মুখ লুকোচ্ছেন। আর বিজেপিকে তুলোধনা করা শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
জামালপুর ব্লকের জ্যোৎশ্রীরাম পঞ্চায়েত এলাকার জাঙ্গিরপুর গ্রামের বাসিন্দা সোমনাথ বিজেপির সক্রিয় কর্মী। বিভিন্ন দলের কর্মসূচিতে তাকে দেখা যায়। বলা যায় জাঙ্গিরপুর গ্রামে বিজেপির নিয়ন্ত্রণ তার হাতেই। এহেন সোমনাথ পালই বাড়ির সামনে ফাস্ট ফুডের দোকান চালানো এক যুবতীকে ফোন করে কুপ্রস্তাব দিত বলে অভিযোগ। এমনকি দিন দুপুরে তাঁকে রাস্তায় দেখতে পেলে তাঁর পথ আটকে অশ্লীল আচরণ করত বলে পুলিশকে জানিয়েছে ওই যুবতী। একদিন তার দোকানে খদ্দের সেজে ঢুকে তাকে অশালীন ইঙ্গিতও করে অভিযুক্ত। যুবতীর বিয়ে হলেও বর্তমানে বাপের বাড়িতে থাকেন। যুবতীর বাবা জানিয়েছেন ,‘সোমনাথ পালের এমন আচরণে ভীত ও অপমানিত হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছে।’ এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন, ‘সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে।’ তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, ‘এটাই বিজেপির আসল রূপ’। পাল্টা প্রতিক্রিয়ায় জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘সিপিএম ও তৃণমূলের কলঙ্কিত লোকজন এখন নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে ভিড়তে শুরু করেছে। সোমনাথ পাল সেই রকমই একজন। বিজেপি এমন আচরণ সমর্থন করে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *