BRICS | ব্রিকস সম্মেলন : যৌথ ঘোষণাপত্রে পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জোরালো বার্তা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলির যৌথ ঘোষণাপত্রে চরম নিন্দা করা হয়েছে গত বছরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ সংঘটিত ওই নৃশংস হামলায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

চলতি ব্রিকস সম্মেলনে পাস হওয়া যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, “জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটা ওই সন্ত্রাসী হামলার আমরা তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি, যেখানে ২২ এপ্রিল ২০২৫ সালে ২৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অনেকে আহত হয়েছিলেন।” ব্রিকস নেতৃত্ব একযোগে স্পষ্ট করে দিয়েছেন যে সন্ত্রাসবাদের অপরাধের কোনও ক্ষমা নেই, তা যে কোনও উদ্দেশ্যেই ঘটানো হোক না কেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি (Zero Tolerance for Terrorism) গ্রহণের পক্ষে সওয়াল করেছে ব্রিকস ভুক্ত দেশগুলি। ঘোষণাপত্রে বলা হয়েছে—

  • সন্ত্রাসবাদের কোনও নির্দিষ্ট ধর্ম, জাতি বা গোষ্ঠী থাকতে পারে না।
  • আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ (Cross-border terrorism), সন্ত্রাসবাদে অর্থায়ন (Terror financing) এবং উগ্রপন্থীদের নিরাপদ আশ্রয়স্থলগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।
  • দ্বিমুখী নীতি বা ডবল স্ট্যান্ডার্ড পরিহার করে অপরাধীদের দেশীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে, ব্রিকস কাউন্টার-টেররিজম ওয়ার্কিং গ্রুপের কাজের প্রশংসার পাশাপাশি ‘কম্প্রিহেনসিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেররিজম’ (CCIT) দ্রুত গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এটি পরপর দ্বিতীয়বার যখন কোনও আন্তর্জাতিক ব্রিকস বিবৃতিতে পহেলগাঁও-এর হামলার নিন্দা করা হল। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে ব্রিকস নেতৃত্বের যৌথ বিবৃতিতে এই হামলার নিন্দা জানানো হয়েছিল। বর্তমান এই ঘোষণাপত্রের মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান আরও মজবুত হল বলেই মনে করছেন কূটনীতিবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *