Bourbon whiskey | সুরাপ্রেমীদের মুখে হাসি! জনপ্রিয় মার্কিন হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্ক কমাল ভারত

Bourbon whiskey | সুরাপ্রেমীদের মুখে হাসি! জনপ্রিয় মার্কিন হুইস্কির ওপর ৫০ শতাংশ শুল্ক কমাল ভারত

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সুরাপ্রেমীদের জন্য সুখবর। আমেরিকান বারবন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক কমাল ভারত। ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, বারবন হুইস্কির আমদানিতে এবার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ।

ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকান পণ্যের উপর অতিরিক্ত কর নেওয়া হয় বলে একাধিকবার অভিযোগ করেছেন ট্রাম্প। মসনদে ফিরেই তিনি শুরু করে দিয়েছেন ‘শুল্ক যুদ্ধ’। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে দেশ আমেরিকার পণ্যে যত কর নেবে, সেই দেশের পণ্যেও তত কর চাপাবেন তাঁরা।

ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়েছে ১৪ ফেব্রুয়ারি। বৈঠকে শুল্কের বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে। তার ঠিক আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে বারবন হুইস্কি থেকে কর তুলে নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার।

বারবন হুইস্কি আমেরিকার পাশাপাশি ভারতেও অত্যন্ত জনপ্রিয়। ভুট্টার দানা দিয়ে তৈরি মিষ্টি স্বাদের এই হুইস্কি থেকে এতদিন ১৫০ শতাংশ শুল্ক নেওয়া হত। এখন থেকে তা ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হল। এবার থেকে এই হুইস্কির উপর ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। তবে আমেরিকা থেকে আমদানি করা অন্য কোনও মদের উপর শুল্ক কমানো হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *