বহরমপুর: উত্তাল পদ্মায় ভয়ংকর স্রোতের মুখে পড়ে নৌকাডুবি (Boat Capsize)। আর সেই ডুবন্ত নৌকা থেকে শিশু ও নারী-সহ ১১ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে নিরাপদে দেশে ফেরাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। শুক্রবার বাংলাদেশের আলিমগঞ্জ ঘাট থেকে নারায়ণপুরের উদ্দেশে রওনা দিয়েছিল ওই যাত্রীবোঝাই নৌকাটি। কিন্তু মাঝপথে প্রবল স্রোতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের মুর্শিদাবাদের লালগোলা এলাকায় ঢুকে ডুবতে শুরু করে। যাত্রীদের চিৎকার শুনে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দ্রুত তাঁদের উদ্ধার করেন। এরপর শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-র ৫৩ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকদের সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয়। সেই বৈঠকের মাধ্যমেই নিয়ম মেনে ১১ জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
The put up Boat Capsize | ফ্ল্যাগ মিটিংয়ে মানবিকতার ছবি, পদ্মায় ডুবে যাওয়া নৌকার ১১ বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করে দেশে ফেরাল ভারত appeared first on Uttarbanga Sambad.
