Bagdogra | উড়ালপুলের নীচে গুমটি বসিয়ে জায়গা দখল! বাগডোগরায় উচ্ছেদ অভিযান চালাল ট্রাফিক পুলিশ

Bagdogra | উড়ালপুলের নীচে গুমটি বসিয়ে জায়গা দখল! বাগডোগরায় উচ্ছেদ অভিযান চালাল ট্রাফিক পুলিশ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বাগডোগরা: বাগডোগরার (Bagdogra) এশিয়ান হাইওয়ে টু’র উড়ালপুলের (Flyover) নীচে অবৈধভাবে দখল করা গড়ে উঠেছে অনেক গুমটি। এবার তা উচ্ছেদে অভিযান শুরু করল বাগডোগরা ট্রাফিক গার্ড-এর পুলিশ। বুধবার রাতে বাগডোগরার বিহারমোড় থেকে এই অভিযান শুরু করা হয়।

উড়ালপুল তৈরি হওয়ার পর থেকেই সেটির নীচে ব্যবসা করে জীবিকা অর্জন করছে বহু মানুষ। জায়গা দখল করে রাখার জন্য অনেকে গুমটি, ভ্যান রেখে দিয়েছে সেখানে। আবার অনেকে জায়গা এবং গুমটি ভাড়াও দিয়েছে। তবে যেসব গুমটি জায়গা দখল করে রেখেছে কিন্তু ব্যবসা করছে না, সেগুলির বিরুদ্ধেই মুলত বুধবার অভিয়ান চালায় পুলিশ।

বাগডোগরা ট্রাফিক গার্ড-এর ওসি স্বপন রায় বলেন, ‘মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাগডোগরা এলাকায় সার্ভিস রোডে অবৈধ পার্কিং, ফুটপাথ দখল করে পণ্যসামগ্রী রেখে ব্যবসা করার বিরুদ্ধে অভিযান। আর আজকে উড়ালপুলের নীচে অবৈধভাবে দখল করে রাখা বেশ কিছু গুমটি বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেন দিয়ে তুলে সেগুলিকে থানায় নিয়ে যাওয়া হয়। আর যেসব ব্যবসায়ী উড়ালপুলের নীচে সার্ভিস রোড ঘেঁষে পন্য সাজিয়েছে, তাঁদেরকে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে।’

অভিযোগ উঠেছে, অনেক ব্যবসায়ী নিজের দোকান থাকলেও ফুটপাথ দখল করে পণ্যসামগ্রী সাজিয়ে রাখেন। এতে যাতায়াতের সমস্যা হয়। তবে পুলিশ জানিয়েছে, এসবের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *