BJP chief arrested in Maldah for abusing a younger lady

BJP chief arrested in Maldah for abusing a younger lady

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মালদহের বামনগোলা থানা এলাকার বিজেপি নেতা। ধৃত ওই বিজেপি নেতার নাম বুদ্ধদেব সরকার। চাল-গম ভাঙানোর মিলের ঘরে ফাঁকা পেয়ে ওই আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকায়। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন:

ধৃত বিজেপি নেতা বুদ্ধদেবের গ্রামের মধ্যেই চাল-গম ভাঙানোর মিল রয়েছে। তাঁর স্ত্রী গত পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে প্রার্থী ছিলেন। তবে তিনি হেরে যান। ধৃত বুদ্ধদেব এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসাবে পরিচিত। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাদনা পরব উপলক্ষ্যে বিজেপি নেতার পেষাই মিলে চাল ভাঙানোর জন্য গিয়েছিলেন বছর ২৪ বয়সের আদিবাসী যুবতী। অভিযোগ, মিল ফাঁকা থাকার সুযোগে ওই বিজেপি নেতা ওই তরুণীর শ্লীলতাহানি করেন। তাঁকে ধর্ষণের চেষ্টাও হয়!

নির্যাতিতা কোনওরকমে অভিযুক্তকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। এরপর অভিযুক্ত বিজেপি নেতা নির্যাতিতার বাড়ি গিয়ে ঘটনার কথা বললে প্রাণে মারার হুমকি দিয়ে যান বলে অভিযোগ। এরপরই নির্যাতিতার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। রবিবার নির্যাতিতা থানায় গিয়ে ওই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বুদ্ধদেব সরকারকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ধৃত বিজেপি নেতাকে পুলিশ মালদহ জেলা আদালতে পেশ করে। বিচারক ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:

এই ঘটনায় মালদহের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের আদিবাসী নেতা অমল কিস্কু বলেন, “গ্রামের বিজেপি নেতা-কর্মীদের এটাই যেন সংস্কৃতি। মুখে বলবে বেটি বাঁচাও। বাস্তবে কিন্তু উল্টো। আমরা ওই বিজেপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির রাজ্য কমিটির সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, “আইন অনুযায়ী পুলিশ পদক্ষেপ করুক। যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন, অন্যায় করে থাকেন তাহলে আইন অনুযায়ী শাস্তি পাবেন।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *