Bihar Election Outcomes | ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে এনডিএ! বড় জয়ের পথে গেরুয়া শিবির

Bihar Election Outcomes | ক্রমশ ব্যবধান বাড়াচ্ছে এনডিএ! বড় জয়ের পথে গেরুয়া শিবির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হয়। সেখানে এগিয়ে এনডিএ (NDA) জোট। তারপর ভোটিং মেশিন খোলার পর গণনা শুরু হলে প্রথম থেকেই এগিয়ে থাকে এনডিএ। তবে শুরুতে বিরোধী জোট কিছুটা টক্কর দিলেও ক্রমশই পিছিয়ে পড়েছে তারা। তাই ফলাফলের ট্রেন্ড দেখে গেরুয়া শিবির একপ্রকার জয়ের গন্ধ পেয়ে গিয়েছে।

গেরুয়া শিবিরের জাতীয় মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, ‘পশ্চিমে রাহুল গান্ধী যখন ঘুম থেকে উঠোবেন, ততক্ষণে আমরা বিহারে জিতে যাব। দুপুর থেকেই বিজয় উৎসব শুরু হয়ে যাবে।’

এদিকে সময়ের সঙ্গে ব্যবধান ক্রমশ বাড়াচ্ছে এনডিএ। শেষ তথ্য অনুসারে, ১৮২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। বিরোধী মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে ৫৮টি আসনে। এপর্যন্ত ফলাফল দেখে পাটনা সহ বিহারের বিভিন্ন প্রান্তে রাস্তায় বেরিয়ে জয়োল্লাস শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

এদিকে প্রথমবার ভোটযুদ্ধে নামা প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিও বেশ দাগ কেটেছে বিহার নির্বাচনে। সকাল ১১ টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে তিনটি আসনে এগিয়ে রয়েছে প্রশান্ত কিশোরে দল।

তারাপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিজেপি নেতা তথা বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি। অপর বিদায়ী উপমুখমন্ত্রী বিজয়কুমার সিংহও এগিয়ে রয়েছেন লখীসরায় থেকে।

বিহারের ভোটে একক দল হিসাবে সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে আরজেডি। রাঘোপুর বিধানসভা কেন্দ্রে শুরু থেকেই এগিয়ে রয়েছেন তেজস্বী।

অপরদিকে তেজপ্রতাপ গণনার প্রথমে পিছিয়ে থাকলেও পরে এগিয়ে যান। কিন্তু বর্তমান হিসেব বলছে ফের পিছিয়ে পড়েছেন তিনি। তাই তাঁর ফলাফল শেষ পর্যন্ত কী হয় তার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শুধুমাত্র বিহারের বলরামপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম অর্থাৎ মিম।

সময়ের সঙ্গে সঙ্গে গণনা যত এগোচ্ছে ততই কংগ্রেসও ভোটের ফলাফলে নীচের সারিতে চলে যাচ্ছে। তাদের জোট মহাগঠবন্ধনও পিছিয়ে পড়েছে। তবে বিহার কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র যাদব এখনও আশাবাদী। তাঁর কথায়, এটি একটি প্রাথমিক আভাস। পরবর্তী সময়ে কী হতে চলেছে, তা কেউই বলতে পারবে না। কিন্তু তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন জোট সরকার গড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *