Bihar Election Consequence | ‘বিহারের পর এবার বাংলার পালা!’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুংকার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

Bihar Election Consequence | ‘বিহারের পর এবার বাংলার পালা!’ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুংকার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গেরুয়া ঝড় বিহারে। উচ্ছ্বসিত পদ্মশিবির। এই পরিস্থিতিতে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বাংলা দখলের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কার্যত আত্মবিশ্বাসের সুরে বললেন, ‘বিহারের পর এবার বাংলার পালা।’

নির্বাচন এলেই বাংলা দখলের স্বপ্ন দেখে বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০০ বেশি আসন দখল করবে বলে হুংকার দিয়েছিল পদ্মশিবির। কিন্তু তাঁদের সেই হুংকার বাস্তবে পরিণত হয়নি। আবার একই কথা শোনা গিয়েছিল ২০২৪ লোকসভা নির্বাচনের সময়ও। লক্ষ্য অনুযায়ী এবারেরও আসন দখল অধরাই থেকেছিল বঙ্গ বিজেপির কাছে। এদিকে বছর ঘুরলেই ফের বাংলায় বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড তা বাড়তি অক্সিজেন দিচ্ছে মোদি ব্রিগেডকে। তাই শুক্রবার বিহারের ফলাফল স্পষ্ট হতেই বাংলা দখলের ডাক দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর কথায়, ‘আমরা বাংলাতেও জিতব। ওখানকার বর্তমান সরকার বাইরের শক্তির মদতে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। কিন্তু বাংলার মানুষ এবার সত্যটা বুঝতে পারবেন।’ আবার কেন্দ্রীয় মন্ত্রীর সুরে সুর মিলিয়ে বঙ্গ বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘উন্নয়ন, ভয়মুক্ত বিহার ও ভোটার লিস্ট শুদ্ধিকরণ। তৃণমূল বলছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। সেটা কী করে সম্ভব? আসলে ওদের চিন্তা বাংলাদেশি, রোহিঙ্গাদের নিয়ে। ওরা জানে এদের নাম বাদ গেলে ওরা খড়কুটোর মতো ভেসে যাবে।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *