Bihar | ভোটে কারচুপি হলে বিহার নেপালের মত হবে! আরজেডি নেতার হুমকিতে মামলা দায়ের পুলিশের

Bihar | ভোটে কারচুপি হলে বিহার নেপালের মত হবে! আরজেডি নেতার হুমকিতে মামলা দায়ের পুলিশের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গসংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে (Bihar) প্রত্যাবর্তন হবে নাকি পালাবদল হবে আজই তার ফয়সালা হবে। কিন্তু তার আগে বিহারের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল।  ওই রাজ্যের মূলত প্রধান বিরোধী দল আরজেডির (RJD) নেতা তথা বিহার বিধান পরিষদের সদস্য সুনীল সিংহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তিনি কার্যত হুমকির সুরে বললেন, ‘বিহারে ভোটগণনায় কারচুপি হলে বিহারও প্রতিবেশী দেশ নেপালের মতো গণআন্দোলনের (Mass motion) পথে হাঁটবে। ২০২০ সালে চার ঘন্টার জন্য ভোটগণনা করে বন্ধ রাখা হয়েছিল। এবারও যদি তেমন কিছু হয় জনগণ রাস্তায় নেমে আসবে। নেপালের দৃশ্য তাহলে আমরা এখানে দেখতে পাব। তখন কিন্তু তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।” তিনি আরও জানান, ক্ষমতাসীন এনডিএ যদি অশান্তি সৃষ্টির চেষ্টা করে তার পরিণতি ভয়ঙ্কর হবে।

সুনীলের সাংবাদিক বৈঠকের পরেই তৎপর হয়ে ওঠে পাটনা পুলিশ। আরজেডি নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। পাটনা জেলা সাইবার সেলের ডিএসপি নীতিশচন্দ্র ধরিয়া বললেন, ‘আরজেডি নেতা সুনীল সিংহের এমন মন্তব্য প্ররোচনামূলক এবং উত্তেজনা তৈরি করতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *