Bihar Election Outcomes | বিহারে প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ! কোথায় দাঁড়িয়ে বিরোধীরা

Bihar Election Outcomes | বিহারে প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ! কোথায় দাঁড়িয়ে বিরোধীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার বিহারে (Bihar) সকাল ৮টা থেকে চলছে ভোট গণনা। আজই নির্ধারণ হয়ে যাবে কার হাতে যাবে বিহার। ফের নীতিশ নাকি সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিহারের কুর্সি দখল করবে বিরোধী মহাগঠবন্ধন।

২৪৩ আসনের বিহারের ক্ষমতা দখল করতে লাগবে ১২২টি আসন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এনডিএ (NDA) শিবিরকে এগিয়ে রাখা হয়েছিল। তবে গণনার প্রাথমিক ফলাফল কী বলছে। চলুন দেখা নেওয়া যাক একনজরে-

গণনার প্রাথমিক পর্বে দেখা গিয়েছে বেশ কিছু আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট। আবার টক্কর দিচ্ছে বিরোধী জোটও। রাঘোপুর আসন থেকে এগিয়ে রয়েছেন আরজেডি নেতা তথা বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। আবার মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও পরে আবার এগিয়ে যান তেজপ্রতাপ যাদব। আলিনগর বিধানসভা থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। মৈথিলী এবারের বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দেন।

গণনায় প্রথমের দিকে বিরোধী জোট মহাগঠবন্ধন এগিয়ে আছে ৫৭টি আসনে। তার মধ্যে এগিয়ে আরজেডি এগিয়ে ৪৪ আসনে। কংগ্রেস এগিয়ে আটটি আসনে। প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে তিন থেকে চারটি আসনে।

সকাল ৯টা’র হিসেব অনুসারে, এনডিএ এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। বিরোধী মহাগঠবন্ধন এগিয়ে আছে ৫৭ আসনে। পোস্টাল ব্যালটের গণনার প্রাথমিক আভাসে সেখানে এগিয়ে রয়েছে এনডিএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *