Bihar | বিহারের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: অন্তত ৪ জনের মৃত্যু, নিখোঁজ একাধিক!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। শুক্রবার বিহারের (Bihar) সিওয়ান (Siwan) জেলায় আতশবাজি মজুত করে রাখা একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে বাড়ির সামনের অংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা তথা বাজি ব্যবসায়ী মোহাম্মদ আমিরুদ্দিন মিয়ার বাড়িতে আচমকায় আগুন ধরে যায়। ঘরের ভেতরে প্রচুর পরিমাণে বাজি মজুত থাকায় মুহূর্তের মধ্যে তা পর পর বিস্ফোরণের রূপ নেয়। ঘনবসতিপূর্ণ এই এলাকায় দুই ঘণ্টা ধরে থেকে থেকে বিস্ফোরণ ঘটতে থাকে, যার ফলে চারপাশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের (Blast) তীব্রতায় বাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে যায়। জানা গিয়েছে, বেশ কিছু দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার খবর পেতেই উদ্ধারকারী দল ও পুলিশ সেখানে পৌঁছায়। উদ্ধারকাজ জোরকদমে চলছে। তবে ঠিক কীভাবে আগুন লাগল এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

The publish Bihar | বিহারের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: অন্তত ৪ জনের মৃত্যু, নিখোঁজ একাধিক! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *