Bengaluru | বেঙ্গালুরুতে বৃষ্টির মরণফাঁদ! হুড়মুড়িয়ে ভাঙল হাসপাতালের প্রাচীর, মৃত শিশু সহ ৭

Bengaluru | বেঙ্গালুরুতে বৃষ্টির মরণফাঁদ! হুড়মুড়িয়ে ভাঙল হাসপাতালের প্রাচীর, মৃত শিশু সহ ৭

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টি যেন এক নিমেষে মরণফাঁদ হয়ে দেখা দিল কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার সন্ধ্যায় প্রবল বর্ষণ (Heavy rain) ও শিলাবৃষ্টির জেরে শহরের বাউরিং ও লেডি কার্জন মেডিকেল কলেজের প্রাচীর (Wall Collapse) ধসে প্রাণ হারালেন শিশু সহ সাতজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সব মিলিয়ে শহরজুড়ে বৃষ্টিজনিত দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হলে পথচারী ও হকাররা ওই মেডিকেল কলেজের একটি পুরোনো সীমানা প্রাচীরের পাশে আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কংক্রিটের দেওয়ালটি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও শেষরক্ষা হয়নি। মৃতদের মধ্যে কেরলের দুই বাসিন্দাও রয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃষ্টির জেরে বেঙ্গালুরুর রিচমন্ড টাউন, শান্তি নগর-সহ একাধিক এলাকায় কোমর সমান জল জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেও জল ঢুকে পড়েছে। শহরের জরাজীর্ণ পরিকাঠামো নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। রক্ষণাবেক্ষণের অভাবে এই প্রাণহানি কি না, তা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতের বিপদ এড়াতে শহরের সমস্ত পুরোনো ও বিপজ্জনক বাড়ি এবং দেওয়াল চিহ্নিত করার কাজ শুরু করেছে পুর কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *