Bengaluru | পদপিষ্টের ঘটনার দু’দিন পর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার আরসিবি কর্তা

Bengaluru | পদপিষ্টের ঘটনার দু’দিন পর বেঙ্গালুরু বিমানবন্দর থেকে গ্রেপ্তার আরসিবি কর্তা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ৪৭। ওই ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং হেড নিখিল সোসালে। এদিন ভোরে বেঙ্গালুরু ছেড়ে মুম্বই যাওয়ার সময় বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ(DNA)-র সুনীল ম্যাথিউ সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারির তালিকায় রয়েছেন ডিএনএ(DNA)-র তিন কর্মী।

এদিকে বুধবার আরসিবির জয়ের আনন্দে শামিল হতে এসে পদপিষ্টের ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে আরসিবি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, ডিএনএ নেটওয়ার্কের বিরুদ্ধে বৃহস্পতিবার এফআইআর দায়ের করেছে কাবন পার্ক থানার পুলিশ। বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ সেন্ট্রাল শেখর এইচ টেক্কান্নাভার জানিয়েছিলেন, অপরাধমূলক গাফিলতির কারণে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *