BCCI | দুই দেশে খেলবে ভারতের দুটি আলাদা দল! এশিয়ান গেমসে লক্ষ্মণ, ওয়েস্ট ইন্ডিজ সফরে দায়িত্বে গম্ভীর

BCCI | দুই দেশে খেলবে ভারতের দুটি আলাদা দল! এশিয়ান গেমসে লক্ষ্মণ, ওয়েস্ট ইন্ডিজ সফরে দায়িত্বে গম্ভীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএল প্রায় শেষের পথে। এরপরই শুরু হতে চলেছে টিম ইন্ডিয়ার চরম ব্যস্ত ক্রীড়াসূচি। আগামী দিনে দেশে ও বিদেশে তিন ফরম্যাটের সিরিজই খেলতে হবে ভারতকে। আর এই ব্যস্ত সূচির মাঝে ভারতীয় ডাগ-আউটে দেখা যেতে চলেছে এক বড়সড় রদবদল। গৌতম গম্ভীর নয়, আসন্ন একটি বিশেষ টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার কোচিং করাতে দেখা যাবে অন্য এক প্রাক্তন ক্রিকেটারকে। তিনি হলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

তবে এর মানে এই নয় যে প্রধান কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) ছেঁটে ফেলছে বিসিসিআই। আসলে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঠাসা সূচি রয়েছে টিম ইন্ডিয়ার। একদিকে যেমন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, ঠিক তেমনই একই সময়ে জাপানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস।

বিসিসিআই (BCCI) কোনও টুর্নামেন্টকেই হেলাফেলা করতে চাইছে না। গতবার এশিয়ান গেমসে মূলত রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের পাঠিয়েই সোনা জিতেছিল ভারত। এবারও সেই ধারা বজায় রাখতে চাইছে বোর্ড। একটি হিন্দি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একই সময়ে দুটি জায়গায় খেলা থাকায় গম্ভীর থাকবেন সিনিয়র দলের সঙ্গেই অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর এশিয়ান গেমসে ভারতীয় দলের হেড কোচ হিসেবে পাঠানো হবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণকে।

এশিয়ান গেমসের জন্য মূলত আইপিএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ৩০ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় সবচেয়ে বড় চমক হতে পারেন তরুণ প্রতিভাবান বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। এছাড়া যশ ঠাকুর, বিপ্রাজ নিগম, অনুকূল রায় এবং হর্ষ দুবের মতো একঝাঁক তরুণ তুর্কির এই দলে জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এশিয়ান গেমসের এই সম্ভাব্য তালিকায় নাম নেই তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি সূর্যকে পুরোপুরি ছেঁটে ফেলা হচ্ছে? নাকি এশিয়ান গেমসে বিশ্রাম দিয়ে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে রাখা হচ্ছে? তার উত্তর অবশ্য সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, সেপ্টেম্বর মাসে একই সঙ্গে বিশ্বের দুটি আলাদা প্রান্তে ক্রিকেটের ময়দানে দাপট দেখাতে চলেছে দুটি আলাদা ভারতীয় দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *