Bareilly Bajrang Dal assault | জন্মদিনের পার্টিতে ‘গেরুয়া তাণ্ডব’!

Bareilly Bajrang Dal assault | জন্মদিনের পার্টিতে ‘গেরুয়া তাণ্ডব’!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আইন-শৃঙ্খলার চরম অবনতি আরও একবার স্পষ্ট হল। বেরেলিতে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়াই কাল হল দুই মুসলিম যুবকের। স্রেফ ভিন্ন ধর্মের সহপাঠীদের সঙ্গে একই টেবিলে বসে খাওয়া-দাওয়ার অপরাধে ‘লাভ জিহাদ’ (Love Jihad)-এর জুজু তুলে একটি ক্যাফেতে ঢুকে তাণ্ডব চালাল বজরং দলের (Bajrang Dal) সদস্যরা। উন্মত্ত ভিড়ের এই বিচার দেখে প্রশ্ন উঠছে— যোগীরাজ্যে সংবিধান বড় নাকি স্বঘোষিত ‘ধর্মরক্ষক’দের গায়ের জোর?

শনিবার সন্ধ্যায় বেরেলির একটি ক্যাফেতে নার্সিংয়ের এক ছাত্রী তাঁর নয়জন বন্ধুর সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিচ্ছিলেন। বন্ধুরা সবাই একই কলেজের শিক্ষার্থী। সেই তালিকায় থাকা দুই মুসলিম যুবককে লক্ষ্য করে স্লোগান দিতে দিতে চড়াও হয় বজরং দল। ওই ছাত্রী বারবার আর্তি জানিয়েছিলেন যে, এটি স্রেফ একটি পারিবারিক অনুষ্ঠান এবং এর মধ্যে কোনও ধর্মীয় বা ব্যক্তিগত স্বার্থ নেই। কিন্তু ওই ভিড় কোনও কথা শোনেনি, বরং যুবকদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।

সবচেয়ে বিস্ময়কর ভূমিকা ছিল পুলিশের। ঘটনার পর আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পুলিশ ওই দুই আক্রান্ত যুবক এবং ক্যাফে কর্মীদেরই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশের দাবি— তারা ‘লাভ জিহাদ’-এর অভিযোগ খতিয়ে দেখছে! অর্থাৎ, আক্রান্তরাই এখানে অপরাধী হিসেবে চিহ্নিত হলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *