Barabani | অন্নপূর্ণা যোজনার টাকায় খুশির জোয়ার: বারাবনিতে মিষ্টিমুখ করিয়ে সরকারকে ধন্যবাদ জানালেন উপভোক্তারা

Barabani | অন্নপূর্ণা যোজনার টাকায় খুশির জোয়ার: বারাবনিতে মিষ্টিমুখ করিয়ে সরকারকে ধন্যবাদ জানালেন উপভোক্তারা

শিক্ষা
Spread the love


বারাবনি: সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশির রেশ আসানসোলের (Asansol) বারাবনিতে (Barabani)। শনিবার অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাকে কেন্দ্র করে পানুড়িয়া হাটতলা এলাকায় দেখা গেল এক উৎসবের মেজাজ। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করে এই আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

উপভোক্তাদের কথায়, জাতি-ধর্ম নির্বিশেষে বর্তমান সরকারের এই জনকল্যাণমুখী প্রকল্প তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় স্বস্তি এনে দিয়েছে। এই মিষ্টি বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। রাজনৈতিক মতভেদ ভুলে সরকারি প্রকল্পের সুফল পাওয়ায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে, যা এলাকায় বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *