Bangladeshi Infiltrator Dying | সীমান্তে বিএসএফের জালে ধরা পড়তেই মৃত্যু বাংলাদেশি অনুপ্রবেশকারীর! জঙ্গিপুরে চাঞ্চল্য

Bangladeshi Infiltrator Dying | সীমান্তে বিএসএফের জালে ধরা পড়তেই মৃত্যু বাংলাদেশি অনুপ্রবেশকারীর! জঙ্গিপুরে চাঞ্চল্য

ব্লগ/BLOG
Spread the love


জঙ্গিপুর: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের কড়া নজরদারির মধ্যেই উদ্ধার হল এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর নিথর দেহ। মৃতের নাম রবিউল শেখ। সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, এসআইআর (SIR) আবহে সীমান্তে অনুপ্রবেশ রুখতে বর্তমানে কড়া নজরদারি চালাচ্ছেন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা। সোমবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখা টপকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রবিউল। টহলরত বিএসএফ জওয়ানেরা তাঁকে ধাওয়া করে পাকড়াও করেন। কিন্তু আটকের কিছু মুহূর্তের মধ্যেই আচমকা অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় রবিউল জানিয়েছিলেন তাঁর বাড়ি বাংলাদেশে। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় জওয়ানেরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিএসএফ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ওপার বাংলার সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-র (BGB) সাথে যোগাযোগ করে দেহটি বাংলাদেশে প্রত্যার্পণের ব্যবস্থা করা হচ্ছে বলে সোমবার সন্ধ্যায় শেষ পাওয়া খবরে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *