Bangladeshi Arrested | জাল আধার কার্ডে কাজ করছিল গুজরাটে! গাজোল পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী 

Bangladeshi Arrested | জাল আধার কার্ডে কাজ করছিল গুজরাটে! গাজোল পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গাজোল: রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা এসআইআর (SIR) নিয়ে প্রশাসনিক তৎপরতার মাঝেই এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল গাজোল থানার পুলিশ (Bangladeshi Arrested)। সোমবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পান্ডুয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম ফিরোজ শেখ, বাড়ি বাংলাদেশের জয়হাটের রসূল ফুলবাড়ি এলাকায়।

গাজোল থানার পুলিশের একটি দল সোমবার রাতে রুটিন টহলদারিতে বেরিয়েছিল। পান্ডুয়া এলাকায় ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে। এরপর তাকে থানায় এনে দীর্ঘক্ষণ জেরা করা হলে সে স্বীকার করে যে, সে বাংলাদেশের বাসিন্দা। পুলিশি জেরা এড়াতে সে জানায়, প্রায় এক বছর আগে (রমজানের ১৫ দিন আগে) সে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল।

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ফিরোজ শেখ ভারতে ঢুকেই একটি জাল আধার কার্ড বানিয়ে ফেলেছিল। সেই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সে গত কয়েকমাস ধরে গুজরাটে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। কিন্তু বর্তমানে সারা দেশজুড়ে নির্বাচনী স্বচ্ছতা ও এসআইআর-এর কড়াকড়ি শুরু হওয়ায় সে ভয় পেয়ে যায়। ধৃতের দাবি, সে ভেবেছিল বাংলায় এসআইআর-এর কাজ শেষ হয়ে যাওয়ায় এখানে কড়াকড়ি কম হবে, তাই সে নিশ্চিন্তে গা-ঢাকা দিতে বাংলায় ফিরে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান, গাজোল বা পার্শ্ববর্তী এলাকায় ওই ব্যক্তির কোনও প্রভাবশালী চেনা পরিচিত বা এজেন্ট রয়েছে, যার মাধ্যমে সে ভাড়াবাড়ির খোঁজ করছিল। এই চক্রের মূল শিকড় কোথায় এবং আর কতজন এভাবে জাল পরিচয়পত্র নিয়ে রাজ্যে লুকিয়ে আছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আজ মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *