Bangladeshi arrested | কাঁটাতার টপকে ভারতে অনুপ্রবেশ! নজর এড়ায়নি পুলিশের, রঘুনাথগঞ্জে গ্রেপ্তার এক বাংলাদেশি  

Bangladeshi arrested | কাঁটাতার টপকে ভারতে অনুপ্রবেশ! নজর এড়ায়নি পুলিশের, রঘুনাথগঞ্জে গ্রেপ্তার এক বাংলাদেশি  

খেলাধুলা/SPORTS
Spread the love


রঘুনাথগঞ্জ: কাঁটাতার টপকে ভারতে এসে ধরা পড়ল এক বাংলাদেশি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ধৃত ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকের নাম মজিদ শেখ। বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায়।

জানা গিয়েছে, ধৃত ওই যুবক এজেন্টের মাধ্যমে জলপথ আর কাঁটাতার টপকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায় হাজির হন মজিদ। এরপর সেখানে তাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ ধৃতকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শুরু করে। জিজ্ঞাসাবাদ করতেই তার অসংলগ্ন কথায় বেরিয়ে আসে আসল সত্য। এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃত বাংলাদেশি যুবককে তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ মঞ্জুর করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *