Bangladesh unrest | ছায়ানটে ভাঙচুর, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু ধানমন্ডি থানায়

Bangladesh unrest | ছায়ানটে ভাঙচুর, ৩৫০ জনের বিরুদ্ধে মামলা রুজু ধানমন্ডি থানায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ছায়ানট সাংস্কৃতিক ভবনে ভাঙচুরের ঘটনায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হল ঢাকার ধানমন্ডি থানায়। পুলিশ জানিয়েছে, ছায়ানটের ম্যানেজার দুলাল ঘোষ শনিবার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ধানমন্ডি থানার ওসি সইফুল ইসলাম জানিয়েছেন, ভাঙচুর, লুটের পাশাপাশি অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

ছায়ানটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে একদল লোক জোর করে সাংস্কৃতিক কেন্দ্রের ছয় তলা ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে। সমস্ত সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। এছাড়া সমস্ত অডিটোরিয়াম, ঘর লন্ডভন্ড করা হয়েছে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে ছায়ানট।

বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর পরে ভাঙচুরের অভিযোগ ওঠে ছায়ানটে। অভিযোগ, কট্টর ইসলামপন্থী স্লোগান দিতে দিতে সংগঠিতভাবে মিছিল করে গিয়ে সেখানে হামলা চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বই। ভেঙে ফেলা হয় অসংখ্য বাদ্যযন্ত্র। বিক্ষোভকারীরা ছিঁড়ে দেয় ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সনজিদা খাতুনের ছবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *