Bangladesh Hindu Killing | বাংলাদেশে ফের হিন্দু সাংবাদিক খুন, যশোরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি – Uttarbanga Sambad

Bangladesh Hindu Killing | বাংলাদেশে ফের হিন্দু সাংবাদিক খুন, যশোরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি – Uttarbanga Sambad

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা (Bangladesh Hindu Killing) যেন থামছেই না। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পঞ্চম হিন্দু হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। এবার দুষ্কৃতীদের নিশানায় এক হিন্দু সাংবাদিক। সোমবার সন্ধ্যায় যশোর জেলার মণিরামপুর উপজেলায় বাইক আরোহী দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন সাংবাদিক তথা ব্যবসায়ী রানা প্রতাপ (৪৫)। তিনি স্থানীয় ‘বিডি খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

কী ঘটেছিল?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ মণিরামপুরের কোপালিয়া বাজার এলাকায় নিজের বরফকলে বসেছিলেন রানা প্রতাপ। সেই সময় একটি মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা রানাকে বরফকল থেকে ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ কথা কাটাকাটির পর হঠাৎই খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রানা। এরপরই দ্রুত বাইক চালিয়ে মণিরামপুরের দিকে পালিয়ে যায় আততায়ীরা।

আতঙ্ক ও ক্ষোভ:

ঘটনাস্থল থেকে পুলিশ একাধিক গুলির খোল উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মাথায় গুলি লাগার ফলেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। রানা প্রতাপ সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বরফকল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগে তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকলেও তিনি সেগুলোতে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন বলে জানান পত্রিকার সংবাদ সম্পাদক আবুল কাশেম।

ক্রমবর্ধমান সহিংসতা:

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। ঝিনাইদহে হিন্দু বিধবাকে গণধর্ষণ, শরিয়তপুরে খোকন চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং তার আগে আরও তিন হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক রানাপ্রতাপের এই হত্যাকাণ্ড নতুন করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *