Balurghat | সৎ মেয়েকে ধর্ষণ, ২০ বছরের কারাদণ্ড বাবার

Balurghat | সৎ মেয়েকে ধর্ষণ, ২০ বছরের কারাদণ্ড বাবার

শিক্ষা
Spread the love


বালুরঘাট: সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড হল বাবার। মঙ্গলবার বালুরঘাট (Balurghat) স্পেশাল পকসো আদালতের বিচারক শরন্যা সেন প্রসাদ ব্যক্তিকে কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। তার সঙ্গে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শনিবার ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক। এদিন তার সাজা ঘোষণা করা হয়। এমনটাই জানিয়েছেন বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুন বালুরঘাট থানায় (Balurghat Police Station) নিজের দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ওই নাবালিকার মা। ১৫ বছরের ওই নাবালিকা চার মাসের গর্ভবতী হয়ে পড়ে। এরপর ওই মামলা স্পেশাল পকসো আদালতে চলতে থাকে। এর মধ্যে ওই নাবালিকার গর্ভস্থ সন্তানের সঙ্গে ওই ব্যক্তির ডিএনএ পরীক্ষাও করানো হয়েছে। সমস্ত তথ্য প্রমাণ ও সাক্ষ্য গ্রহণের পর শনিবার ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন তার সাজা ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *