Balurghat | স্কুল খোলার আগের দিনই চরম বিপর্যয়! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালুরঘাটের ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Balurghat | স্কুল খোলার আগের দিনই চরম বিপর্যয়! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বালুরঘাটের ষষ্ঠ শ্রেণির ছাত্রের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: স্কুল খোলার আগের দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ (Unintentional Dying) হারাল বালুরঘাট (Balurghat) হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সঞ্জয় মণ্ডল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়ায়। জানা গিয়েছে, পেশায় কাঠমিস্ত্রি গুরুদাস মণ্ডলের ছোট ছেলে সঞ্জয় পড়াশোনায় অত্যন্ত আগ্রহী ছিল। এর পাশাপাশি এলাকার সকলের প্রিয় ছিল সে।

জানা গিয়েছে, রবিবার সকালে পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকাকালীন সঞ্জয় বাড়িতে খেলাধুলা করছিল। এরই মাঝে ঘর্মাক্ত অবস্থায় বাড়ির টিনের বেড়ায় হেলান দিয়ে বসতেই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয় সে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও কারণে বাড়ির টিনের কাঠামোতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, যার ফলেই এই দুর্ঘটনা ঘটে। এরপরেই দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সঞ্জয়কে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *