Balurghat | তারাপীঠ যাওয়ার পথে ভুল ট্রেনে বালুরঘাট, আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু কিশোরের!

Balurghat | তারাপীঠ যাওয়ার পথে ভুল ট্রেনে বালুরঘাট, আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু কিশোরের!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বালুরঘাট: প্রায় ২৪ ঘণ্টার টানা তল্লাশির পর বালুরঘাটের (Balurghat) আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল বিহারের ১৭ বছরের কিশোর সাহিল কুমারের দেহ। শনিবার দুপুরে সরোজরঞ্জন সেতুর নীচ থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দেহটি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের নওয়াদা জেলার বাসিন্দা সাহিল দুই সঙ্গীর সঙ্গে তারাপীঠে পুজো দিতে এসে ভুল ট্রেনে চড়ে বালুরঘাটে পৌঁছে যায়। ফেরার ট্রেন ধরার আগে আত্রেয়ী নদীর ধারে ঘুরতে গিয়ে স্নান করতে নেমে শুক্রবার দুপুরে সে জলে তলিয়ে যায় (Teen Drowned)। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। মৃতের বাবা সুজিত কুমার জানান, তাঁর ছেলে সাঁতার জানত না। এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছে না পরিবার। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দ্রুত পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *