Bakri Eid Vacation | বকরি ইদে কাটছাঁট! দু’দিনের ছুটি বাতিল করে ২৮ মে একদিনের ছুটি ঘোষণা নতুন সরকারের

Bakri Eid Vacation | বকরি ইদে কাটছাঁট! দু’দিনের ছুটি বাতিল করে ২৮ মে একদিনের ছুটি ঘোষণা নতুন সরকারের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি ফেরাতে মরিয়া নতুন সরকার। আর সেই লক্ষ্যেই বছরের শুরু থেকে যে ছুটির তালিকা কার্যকর ছিল, তাতে বড়সড় পরিবর্তন আনল বর্তমান সরকার। বকরি ইদ উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত দু’দিনের ছুটির নির্দেশিকা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Bakri Eid Vacation)

চলতি বছরের শুরুতে আগের সরকার বকরি ইদ উপলক্ষে ২৬ ও ২৭ মে দু’দিন ছুটি ঘোষণা করেছিল। কিন্তু শনিবার রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দু’দিন কোনো সরকারি ছুটি থাকছে না। অর্থাৎ, ২৬ ও ২৭ মে সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে এবং স্বাভাবিক কাজকর্ম চলবে। তার পরিবর্তে কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বকরি ইদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই শুভেন্দু সরকারের প্রধান লক্ষ্য সরকারি দপ্তরগুলিতে কাজের পরিবেশ উন্নত করা। সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যে অফিস শুরুর এবং শেষ করার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে কর্মীদের অফিসে ঢুকতে হবে এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস থেকে বের হওয়া যাবে না। অর্থাৎ, সরকারি দপ্তরে ‘ছুটি সংস্কৃতি’ কমিয়ে কাজের গতি বাড়ানোর ওপরই জোর দিচ্ছে বর্তমান সরকার।

এই সিদ্ধান্তের পরই সরকারি কর্মীদের মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর সময় দীর্ঘদিনের যে দীর্ঘ ছুটির পরম্পরা চলে আসছে, সরকার এবার তাতেও কোনো পরিবর্তন আনে কি না—তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বকরি ইদের ছুটি কমিয়ে দিয়ে সরকার যে ‘কাজকেই প্রধান্য’ দেওয়ার বার্তা স্পষ্ট করে দিল, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *