Baharampur | ‘গোল্ড মার্চেন্ট’ পরিচয় দিয়ে ৪০ লক্ষ টাকার সোনা হতানোর ছক! পুলিশের জালে অভিযুক্ত

Baharampur | ‘গোল্ড মার্চেন্ট’ পরিচয় দিয়ে ৪০ লক্ষ টাকার সোনা হতানোর ছক! পুলিশের জালে অভিযুক্ত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বহরমপুর: বাংলাদেশ (Bangladesh) সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদের (Murshidabad) বুকে প্রতারণার নয়া ছক! আর সেইমতো ‘গোল্ড মার্চেন্ট’ হিসেবে প্রতারণার অভিনব ছক কষে পাকড়াও মূল পান্ডা। ঘটনা চাউর হতেই শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম হাবিব শেখ। নিজেকে গোল্ড মার্চেন্ট হিসেবে পরিচয় দিয়ে প্রতিবেশী বিভিন্ন জেলার স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে কাঁচা সোনা কেনার নামে জালিয়াতির ছক এই ব্যক্তি। সেই ফাঁদে পা দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী প্রায় ৪০ লক্ষ টাকার সোনা নিয়ে হাবিবের সঙ্গে দেখা করতে হাজির হয়। এরপরই সামনে আসে প্রকৃত ঘটনা। অভিযুক্তের সঙ্গে দেখা করতে আসা স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৩ ভরি কাঁচা সোনা বাগিয়ে নেই সে। এরপরই এসডিপিও উত্তম গড়াইয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনার তদন্ত শুরু করতেই বিভিন্ন সিসিটিভি ফুটেজ (CCTV) খতিয়ে দেখে হাবিব শেখকে পাকড়াও করে। ধৃতকে এদিন জেলা আদালতে তোলা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *