Bagdogra | ইন্ডিগো বিভ্রাটের জের, বাতিল তীর্থযাত্রা

Bagdogra | ইন্ডিগো বিভ্রাটের জের, বাতিল তীর্থযাত্রা

খেলাধুলা/SPORTS
Spread the love


খোকন সাহা, বাগডোগরা: ইন্ডিগোর বিভ্রাট শনিবারও জারি রয়েছে (IndiGo)। এদিনও দেশজুড়ে প্রচুর বিমান বাতিল হয়েছে। বাগডোগরা (Bagdogra) থেকে শনিবার দুপুর পর্যন্ত ইন্ডিগোর পাঁচটি বিমান বাতিল হয়েছে। যার জেরে সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা। এদিকে, ইন্ডিগোর বিমান বাতিলের ফলে শনিবার শ-খানেক তীর্থযাত্রী সৌদি আরবের জেড্ডায় যাওয়া বাতিল হয়ে যায়। বিকাল পর্যন্ত অপেক্ষা করে কোনও বিকল্প ব্যবস্থা না হওয়ায় নিরাশ হয়ে বাড়ি ফিরতে হল সকলে।

বাগডোগরা থেকে মুম্বই যার জন্য উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বিহার থেকে প্রায় শ-খানেক ইসলামী তীর্থযাত্রী সকালে বিমানবন্দরে আসেন। বেলা ১১টা ২৫ মিনিটে ইন্ডিগোর বিমানে মুম্বই পৌঁছে রবিবার সকালে সৌদি এয়ারলাইন্সের বিমানে সৌদি আরবের যাওয়ার কথা ছিল তাঁদের। এদিকে, বিমানবন্দরে পৌঁছে তাঁরা জানতে পারেন মুম্বই যাওয়ার জন্য ইন্ডিগোর যে বিমানটি ছিল সেটি বাতিল হয়েছে। বিষয়টি জানার পরেই কান্নায় ভেঙে পড়েন কয়েকজন।

ইসলামপুরের বাসিন্দা শহিদুর রহমান বললেন, ‘ওমরাহ করার জন্য সৌদি আরবের জেড্ডায় যাচ্ছিলাম। বাগডোগরা থেকে আজকে মুম্বই যাওয়ার কথা ছিল। রবিবার সকালে মুম্বই থেকে সৌদি এয়ারলাইন্সের বিমানে জেড্ডায় যাওয়ার টিকিট ছিল। এর জন্য সবমিলিয়ে ৯৬ হাজার টাকা লেগেছিল। কিন্তু যেতে পারলাম না।’ ইন্ডিগো টাকা ফেরত দেওয়ার কথা বলেছে। কিন্তু সৌদি এয়ারলাইন্স টাকা ফেরত দেবে না বলে জানান তিনি।

তবে শুধু যে তীর্থযাত্রীরা সমস্যায় পড়েছেন এমনটা নয়। একই সমস্যায় পড়েছেন আরও অনেক যাত্রী। এই যেমন পুনে থেকে রবীন্দ্র গোখলে ও পদ্মজা রানধে নামে এক দম্পতি সিকিম ও দার্জিলিংয়ে ঘুরতে এসেছিলেন। শনিবার ইন্ডিগোর বিমানে মুম্বই যাওয়ার কথা ছিল তাঁদের। তবে বিমান বাতিল হওয়ায় এদিন আর ফেরা হয়নি। এই অবস্থায় কী করবেন তা ভেবে পাচ্ছেন না ওই দম্পতি। এদিকে, ইন্ডিগো বিভ্রাটের মধ্যে অন্য বিমান সংস্থাগুলি যাতে টিকিটের বেশি দাম নিতে না পারে তার জন্য বিমানভাড়া বেঁধে দিয়েছে কেন্দ্র।

এদিন বাগডোগরা বিমানবন্দরে গিয়ে দেখা গেল, ইন্ডিগোর টিকিট কাউন্টারের সামনে যাত্রীরা ভিড় করে রয়েছেন। কেউ বিমান বাতিল বা দেরিতে চলা নিয়ে খোঁজ নিচ্ছেন, কেউ আবার টিকিট বাতিল করতে ব্যস্ত। এদিন দুপুর পর্যন্ত যে পাঁচটি বিমান বাতিল হয়েছে তার মধ্যে বাগডোগরা-হায়দরাবাদ দুটি, বাগডোগরা-কলকাতা দুটি এবং বাগডোগরা-মুম্বই একটি বিমান রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *