Australian cricketers molested | ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

Australian cricketers molested | ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির (Australian cricketers molested) অভিযোগ উঠল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের (Indore) ঘটনা। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ইন্দোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার। জানা গিয়েছে, নিজেদের হোটেল থেকে হেঁটে কাছেই একটি ক্যাফেতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ওই দুই মহিলা ক্রিকেটার। পথে খাজরানা রোড এলাকায় বাইকে করে এসে এক যুবক তাঁদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। হোটেলে খবর পাঠান তাঁরা। অস্ট্রেলিয়া দলের সুরক্ষার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স ঘটনাস্থলে পৌঁছান। থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সাব ইনস্পেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেল থেকে বেরিয়ে দুই ক্রিকেটার যখন ক্যাফের দিকে যাচ্ছিলেন, তখন বাইকে এক যুবক তাঁদের অনুসরণ করে। কিছুদূর যাওয়ার পর তাঁদের পথ আটকে দুই ক্রিকেটারের শ্লীলতাহানি করে। সেখানকার সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে দুই ক্রিকেটারের সঙ্গে দেখা করেন সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্র। তাঁদের বয়ান রেকর্ড করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *