Asia Cup Ultimate 2025 | টস জিতে ফিল্ডিং ভারতের, চোটের জন্য দলের বাইরে হার্দিক পান্ডিয়া

Asia Cup Ultimate 2025 | টস জিতে ফিল্ডিং ভারতের, চোটের জন্য দলের বাইরে হার্দিক পান্ডিয়া

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে হার্দিকের বদলে দলে এলেন অলরাউন্ডার রিঙ্কু সিং। আরও দু’টি বদল হয়েছে ভারতের দলে। অর্শদীপ সিং এবং হর্ষিত রানার বদলে প্রত্যাশামতোই দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ এবং শিবম দুবে।

এদিন ফাইনালে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যের যুক্তি, “পিচটা দেখে খুবই ভাল লাগছে। আলোর নীচে পিচ আরও ভাল হয়ে যায়। আগে ব্যাট করে আমরা ভালই রান তুলছিলাম। আজ রান তাড়া করতে চাই। টানা ম্যাচ হওয়ার পরেই এই স্টেডিয়ামের মাঠকর্মীরা দারুণ কাজ করেছেন। উইকেট সতেজ রেখেছেন।”

ফাইনালে চোটের কারণে প্রথম একাদশে  হার্দিকের না থাকাটা বড় ধাক্কা। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। এদিন মাঠে ঢুকেই ওয়ার্ম আপ শুরু করেন রিঙ্কু। অন্যদিকে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। পায়ে বল করার জুতোও ছিল না। হার্দিকের না খেলার ব্যাপারটি চূড়ান্ত হয়ে যায় সূর্যের কথায়। টসে জেতার পর তিনি বলেন, “হার্দিক এই ম্যাচে খেলতে পারছে না। ওর হালকা চোট রয়েছে। অর্শদীপ এবং হর্ষিতের জায়গায় বুমরাহ এবং শিবমকে নেওয়া হয়েছে। হার্দিকের জায়গায় দলে এসেছে রিঙ্কু।”

চলতি এশিয়া কাপে আগের দু’বারের সাক্ষাতে জিতেছে ভারত। এক বার গ্রুপের ম্যাচে ও এক বার সুপার ফোরে সলমন আলি আঘাদের হারিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এ বার ফাইনালে মুখোমুখি দু’দল। ভারত কি পারবে জয়ের হ্যাটট্রিক করতে? নাকি শেষ বাজি জিতবে পাকিস্তান?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *