Asean Summit | বিহার নির্বাচনকে প্রাধান্য বিজেপির! মালয়েশিয়ায় আসিয়ান সামিটে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

Asean Summit | বিহার নির্বাচনকে প্রাধান্য বিজেপির! মালয়েশিয়ায় আসিয়ান সামিটে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ায় আসিয়ান সামিট (Asean Summit) হবে। সেখানে যাওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সেখানে ওই দুই রাষ্ট্র নেতার বৈঠকের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছিল। তাই সেদিকেই নজর ছিল গোটা বিশ্বের।

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেল, ব্যস্ততার কারণে আশিয়ান সামিটে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন না মোদি। ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচন। বিজেপির এখন সমস্ত নজর সেদিকেই রয়েছে। ২৪ অক্টোবর থেকে বিহারে প্রচার শুরু করবেন মোদি। ১০টি জনসভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি ছট পুজোতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে মালয়েশিয়া যেতে না পারলেও ২৬ অক্টোবর ভার্চুয়ালি আসিয়ান সামিটে যোগ দেবেন মোদি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *