Asansol | আসানসোল জেলা হাসপাতালের সামনে চরম যানজট! কনভয় থামিয়ে ট্রাফিক অফিসারকে কড়া নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


আসানসোল: বিরোধী দলের বিধায়ক থাকাকালীন তো বটেই, এমনকি রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী হওয়ার পরেও আসানসোল শহরের তীব্র যানজট সমস্যা নিয়ে বরাবরই সোচ্চার থেকেছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রবিবার আসানসোলে (Asansol) মহিশীলা কলোনির একটি রক্তদান শিবির থেকে ফেরার পথে আসানসোল জেলা হাসপাতালের সামনে এস বি গড়াই রোডে তীব্র যানজট দেখে চরম ক্ষুব্ধ হন তিনি। আর এরপরই নিজের কনভয় থামিয়ে সরাসরি রাস্তায় নেমে পড়েন মন্ত্রী।

যানজট দেখে সঙ্গে সঙ্গে নিজের কনভয় দাঁড় করিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল সেখানে কর্তব্যরত ট্রাফিক অফিসারকে তলব করেন। ব্যস্ততম রাস্তার দু’ধারে অনিয়ম করে গাড়ি দাঁড় করিয়ে রাখার জন্য ট্রাফিক (Site visitors) আইন ভাঙার দায়ে অবিলম্বে গাড়িগুলির মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, কেন এমন নিয়মিত যানজট হচ্ছে এবং কর্তব্যে কেন গাফিলতি করা হচ্ছে—তা নিয়ে কর্তব্যরত ট্রাফিক অফিসারকে প্রশ্ন করেন মন্ত্রী। সেই সঙ্গেই হাসপাতালের সামনের এই ব্যস্ত রাস্তাটি অবিলম্বে সম্পূর্ণ যানজট মুক্ত করার কড়া নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, আসানসোল জেলা হাসপাতাল সংলগ্ন এস বি গড়াই রোডে দীর্ঘদিন ধরেই যানজট একটি নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। যার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ পথচারী, রোগী ও তাঁদের পরিবার এবং গাড়ি চালকেরা।

এই গুরুত্বপূর্ণ রাস্তাটির আশেপাশেই রয়েছে আসানসোল জেলা হাসপাতাল ছাড়াও একাধিক নার্সিংহোম, নামী ইংরেজি মাধ্যম ও সরকারি বাংলা মাধ্যম স্কুল। এছাড়া ব্যস্ততম সবজি বাজার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর একাধিক ব্যবসাকেন্দ্র থাকায় এই এসবি গড়াই রোড সবসময় অত্যন্ত জনবহুল ও ব্যস্ত থাকে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, বিশেষ করে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় এসবি গড়াই রোড এবং তার সংযোগকারী হটন রোডে প্রতিনিয়ত এই যানজট পরিস্থিতি তৈরি হচ্ছে। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের আশায় বুক বেঁধেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *