Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!

Aryan Khan | বিতর্কের ঘূর্ণাবর্তে আরিয়ান, এবার ‘অশালীন’ ইঙ্গিতে জনরোষের মুখে শাহরুখ-পুত্র!

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ কি নিয়তির পরিহাস! বিতর্ক যেন পিছুই ছাড়ছে না খান পরিবারের। মাদক-কাণ্ডের দীর্ঘ আইনি ঝামেলা থেকে সবে মুক্তি পেয়েছেন, এর মধ্যেই আরও এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কেন্দ্রে কিং খানের বড় ছেলে আরিয়ান খান। প্রশ্ন উঠেছে, তারকার তকমা কি জনসমক্ষে অশালীন ঔদ্ধত্য দেখানোর লাইসেন্স দেয়?

ঘটনাটি গত ২৮ নভেম্বরের। বেঙ্গালুরুর অশোকনগর এলাকার একটি পাব-এ আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আরিয়ান। সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও দুই ঘনিষ্ঠ বন্ধু, যাঁদের মধ্যে অন্যতম কর্ণাটকের এক মন্ত্রীর পুত্র। সমাজের উচ্চবিত্ত এবং ক্ষমতার অলিন্দে থাকা এই তিন প্রভাবশালী পরিবারের সন্তানের একত্রে উপস্থিতিই স্বাভাবিকভাবে নজর কেড়েছিল।

অভিযোগ উঠেছে, বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টার মাঝে আরিয়ান খান নাকি প্রকাশ্যে নিজের মধ্যমা দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করেন। এই মুহূর্তের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে দর্শক ও নেটিজেনদের তীব্র রোষের শিকার হন তারকা-পুত্র।ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে শোরগোল শুরু হতেই বহু দর্শক সরাসরি কর্ণাটক পুলিশের কাছে আরিয়ানের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।অবশ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্ণাটক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *