Rakhi Sawant | ‘ধর্ষণের মামলাগুলির সমাধান করুন আগে’, লেটেন্ট-কাণ্ডে সমন পেতেই সুর চড়ালেন রাখি

Rakhi Sawant | ‘ধর্ষণের মামলাগুলির সমাধান করুন আগে’, লেটেন্ট-কাণ্ডে সমন পেতেই সুর চড়ালেন রাখি

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সময় রায়নার (Samay Raina) ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ (India’s Bought Latent) শো-তে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। দায়ের হয়েছে একাধিক এফআইআর। বন্ধও করে দেওয়া হয়েছে শো-টি। এবার সেই সংক্রান্ত মামলায় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে (Rakhi Sawant) সমন (Summon) পাঠিয়েছে মহারাষ্ট্রের সাইবার সেল। বয়ান রেকর্ডের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে। সেই সমন পেতেই এবার নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাখি। তাঁকে সমন পাঠানোর কোনও মানে হয় না বলে জানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে তাঁর পালটা জবাব, ‘বিচারাধীন ধর্ষণ মামলাগুলির আগে সমাধান করুন।’

সূত্রের খবর, ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ অনুষ্ঠানে আসা অতিথিদের অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বই পুলিশ। এই তালিকায় কমেডিয়ান, কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও রয়েছেন। সেই তালিকায় রয়েছেন রাখিও। যদিও রণবীর যে পর্বে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন সেই পর্বে রাখি ছিলেন না। তাই পুলিশের সমন পেতেই সুর চড়িয়েছেন রাখি।

এক ভিডিও বার্তায় রাখি বলেন, ‘আমাকে সমন পাঠানোর কোনও মানে হয় না। আপনি আমাকে ভিডিও কল করতে পারেন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমি একজন শিল্পী। টাকার বিনিময়ে আমাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল এবং আমি সাক্ষাৎকারটি দিয়েছিলাম। আর আমি কাউকে গালিগালাজও করিনি।’ এরপরই নিজেকে ‘দরিদ্র’ বলে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমি ভিখিরি। আমার কাছে এক টাকাও নেই। আমি দুবাইতে থাকি আর আমার হাতে কোনও কাজ নেই। আমাকে ফোন করেও কোনও লাভ হবে না। আমরা কোনও অপরাধ করিনি।’ এখানেই থামেননি অভিনেত্রী। এরপরই তিনি বলেন, ‘ভারতে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। তাঁদের বাবা-মায়ের প্রতি সহানুভুতিশীল হয়ে উঠুন এবং মামলাগুলির সমাধান করুন। দয়া করে, আমি সকল অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *