মাদক খাইয়ে ধর্ষণ! বন্ধুর বিরুদ্ধে থানায় ইঞ্জিনিয়ারিং ছাত্রী

মাদক খাইয়ে ধর্ষণ! বন্ধুর বিরুদ্ধে থানায় ইঞ্জিনিয়ারিং ছাত্রী

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব আইচ: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। যদিও পুলিশের দাবি, গণধর্ষণ নয়, ধর্ষণের ঘটনা ঘটেছে। এরই মাঝে খাস কলকাতায় ফের মাদক খাইকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সহপাঠির বিরুদ্ধে। পুলিশের জালে অভিযুক্ত।

সম্প্রতি কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনন্দপুর থানার দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, এক সহপাঠী তথা বন্ধু তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে। তরুণী জানান, তিনি আনন্দপুরের একটি ফ্ল‌্যাটে ভাড়া থাকতেন। সেখানেই গিয়েছিল যায়। পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে প্রায় অজ্ঞান করে ফেলে সে। এর পরই তাঁকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভিনরাজ্যের ওই তরুণী এই ব‌্যাপারে বন্ধু রাজদীপের বিরুদ্ধেই অভিযোগ জানান। ঘটনার পর থেকে পালিয়ে যায় রাজদীপ। এদিন আনন্দপুর এলাকায় ফিরে আসতেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে আলিপুর আদালতে তোলা হয়। তাকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *