Arjun Tendulkar | সানিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অর্জুন! কবে তেন্ডুলকার পরিবারে বাজবে বিয়ের সানাই?

Arjun Tendulkar | সানিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন অর্জুন! কবে তেন্ডুলকার পরিবারে বাজবে বিয়ের সানাই?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্ধোকের বিয়ের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ৫ মার্চ ২০২৬ তারিখে মুম্বইয়ে বসছে এই রাজকীয় বিয়ের আসর।

অর্জুন ও সানিয়ার রসায়ন নিয়ে চর্চা অনেকদিনের। গত বছর অগাস্ট  অত্যন্ত গোপনে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বাগদান বা এনগেজমেন্ট সম্পন্ন হয়েছিল। বিষয়টি আড়ালে থাকলেও স্বয়ং সচিন তেন্ডুলকর গত বছর এই খবরে সিলমোহর দেন। এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, অর্জুনের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে গোটা পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত।

রিপোর্ট অনুযায়ী, বিয়ের মূল অনুষ্ঠান ৫ মার্চ হলেও উৎসবের আমেজ শুরু হয়ে যাবে ৩ মার্চ থেকেই। মুম্বইয়ের একটি বিলাসবহুল ভেন্যুতে বসবে বিয়ের আসর। তবে তেন্ডুলকর পরিবারের স্বভাবসিদ্ধ আভিজাত্য বজায় রেখে অনুষ্ঠানটি হবে ঘরোয়া এবং ব্যক্তিগত। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব। প্রসঙ্গত, সানিয়া চান্ধোক মুম্বইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি। সানিয়া নিজেও একজন সফল উদ্যোক্তা। পশুপ্রেমী হিসেবে পরিচিত সানিয়া মুম্বইয়ে একটি লাক্সারি পেট স্পা-ও পরিচালনা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *