Anurag Kashyap | এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়াতেই গর্জে উঠলেন অনুরাগ কশ্যপ! ‘বেজিং যাইনি কোনোদিনও’, স্পষ্ট জবাব পরিচালকের

Anurag Kashyap | এপস্টাইন কেলেঙ্কারিতে নাম জড়াতেই গর্জে উঠলেন অনুরাগ কশ্যপ! ‘বেজিং যাইনি কোনোদিনও’, স্পষ্ট জবাব পরিচালকের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেওয়া কুখ্যাত জেফরি এপস্টাইন (Jeffrey Epstein) নথিতে নাম জড়িয়েছে এক ‘বলিউড পরিচালকের’। সেই সূত্র ধরেই গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় জল্পনা চলছিল যে, এই ব্যক্তি আসলে অনুরাগ কশ্যপ। অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কঠোর ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত এই পরিচালক। সাফ জানিয়ে দিলেন, এই সমস্ত অভিযোগ কেবল ভিত্তিহীনই নয়, বরং চরম হাস্যকর।

বিতর্কের সূত্রপাত কোথায়?
এপস্টাইন মামলা সংক্রান্ত কিছু নথি সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে ২০১৭ সালে বেজিংয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের উল্লেখ রয়েছে, যার সাথে জনৈক এক ‘বলিউড গাই’ (বলিউডের সঙ্গে যুক্ত এমন কেউ)-এর নাম যুক্ত করা হয়েছে। কোনও নির্দিষ্ট নাম না থাকলেও ইন্টারনেটে অনুরাগের নাম নিয়ে কাটাছেঁড়া শুরু হয়।

অনুরাগের মোক্ষম জবাব: ‘আমি বেজিং-ই যাইনি’
এক বিবৃতিতে অনুরাগ কশ্যপ বলেন, “আমার এই বিষয়ে কোনও ধারণাই নেই। বক্তা হিসেবে মাসে অন্তত ১৫ টি আমন্ত্রণ পাই আমি, যার অধিকাংশেরই উত্তর দিই না। আর সবথেকে বড় কথা, আমি আমার জীবনে কোনওদিন বেজিং যাইনি।”

নিজের সিনেমার সংলাপের মতোই তীক্ষ্ণ ভাষায় তিনি আরও যোগ করেন, “এটা স্রেফ একটা র‍্যান্ডম ইমেল। আমার সিনেমার চেয়েও আমার নামের ‘ক্লিকবেইট’ (Clickbait) এখন বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে।” নথির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট করে দেন যে, স্রেফ প্রচারের আলো পেতে তাঁর নাম ব্যবহার করা হচ্ছে।

এপস্টাইন ফাইল ও বিশ্বজুড়ে কম্পন
প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে যুক্ত নথিপত্র এবং ইমেলগুলো সামনে আসতেই বিশ্বজুড়ে অনেক রাঘববোয়ালদের নাম প্রকাশ্যে এসেছে। বিল গেটসের মতো ব্যক্তিত্বকেও এই নিয়ে সাফাই দিতে হয়েছে। সেই তালিকায় এখন বলিউডকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়মিত যাতায়াত থাকা অনুরাগের নাম জড়ানোয় বিতর্ক দানা বাঁধলেও, পরিচালকের সরাসরি অস্বীকারের পর সেই জল্পনায় জল পড়বে বলেই ধারণা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *