Anti dishonest invoice | পরীক্ষার প্রশ্নফাঁস করলে এবার ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা!  সোমে সংসদে কঠোর সংশোধনী বিল পেশ করবে কেন্দ্র

Anti dishonest invoice | পরীক্ষার প্রশ্নফাঁস করলে এবার ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা!  সোমে সংসদে কঠোর সংশোধনী বিল পেশ করবে কেন্দ্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ এক সপ্তাহ ধরে সংসদে কার্যত অচলাবস্থা চলার পর আজ, সোমবার এক হাইভোল্টেজ অধিবেশনের সাক্ষী থাকতে চলেছে সংসদ ভবন। আজই সংসদে পেশ হতে চলেছে (Anti dishonest invoice) বহুল প্রতীক্ষিত প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল—‘দ্য পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪’ (The Public Examinations (Prevention of Unfair Means) Act 2024)। অন্যদিকে, এই বিল পেশের দিনেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিট (NEET) প্রশ্নফাঁস এবং সংসদ অভিযানে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের দমনপীড়নের মতো একাধিক ইস্যুতে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানাতে প্রস্তুত বিরোধীরা।

দেশজুড়ে নিট প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র-যুবদের ব্যাপক আন্দোলনের ফলেই এই কঠোর আইন আনার পথে হেঁটেছে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত পাওয়া এই সংশোধনী বিলে অপরাধীদের জন্য ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং ৫ থেকে ১০ বছরের জেলের কড়া বিধান রাখা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস করাতে বদ্ধপরিকর শাসক দল। অন্যদিকে, বিরোধীরা এই বিল নিয়ে হট্টগোল করলে, তারা শিক্ষা পরিকাঠামো সংস্কারে বাধা দিচ্ছে বলে দেশজুড়ে প্রচার চালানোর কৌশল নিয়েছে বিজেপি।

দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’-র আন্দোলন সম্প্রতি প্রত্যাহার করা হলেও এই ইস্যুকে সহজে ছাড়তে নারাজ বিরোধীরা। সংসদে প্রশ্নফাঁস ছাড়াও গত ২০ জুলাই সংসদ ভবন অভিযানে ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং পেলেট গান বা ছররা গুলি চালানোর অভিযোগ নিয়ে তীব্র সরব হওয়ার প্রস্তুতি নিয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA) ব্লক।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে একটি খোলা চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন— সংসদ অভিযানের দিন ছাত্রদের ওপর পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সাধারণ পোশাকে হাতে লাঠি নিয়ে ছাত্র-ছাত্রীদের মারধর করছিল কারা? পুলিশি অত্যাচারের এই সমস্ত জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে বলে দাবি তুলেছেন রাহুল গান্ধী।

ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি অত্যাচারের এই অভিযোগ তুলতেই আজ সংসদের দুই কক্ষেই একাধিক মুলতবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। সোমবার সকাল ১০টায় ‘ইন্ডিয়া’ ব্লকের সংসদীয় দলের বৈঠকে ফ্লোর কো-অর্ডিনেশন ও বিরোধীদের যৌথ স্ট্র্যাটেজি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে আজকের সংসদ চত্বরে চরম রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *