Annapurna Yojana | ‘অন্নপূর্ণা’র টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Annapurna Yojana | ‘অন্নপূর্ণা’র টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) জমা পড়া আবেদনগুলি যাচাই করার কাজ চলছে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে (Nabanna) আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান যে, এই প্রকল্পে জমা পড়া আবেদনগুলির যাচাই বা ভেরিফিকেশনের কাজ বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। আগামী ১৭ অগাস্ট যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। তবে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকছে না, যার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গত ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন নেওয়া হয়েছে এবং মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। এই বিপুল পরিমাণ আবেদন খুঁটিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে। আগামী ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং যাচাই পর্বে যাঁদের নথিতে কোনো ত্রুটি ধরা পড়েনি, শুধুমাত্র তাঁরাই আগামী ১৭ অগাস্ট টাকা পাবেন। অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে। ফলে তাঁদের টাকা পেতে সামান্য দেরি হতে পারে।

শুভেন্দু জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার নিয়ম ও বিজেপির সংকল্পপত্র মেনেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা প্রতি মাসে এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে সহায়তা পাবেন। বর্তমান মাসের জন্য ১৭ তারিখ টাকা দেওয়া হলেও, আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে। যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে, এই সুবিধা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, আগামী ১০ অগাস্ট দুপুর দুটোর সময় সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়কে সঙ্গে নিয়ে ফের একটি সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে কারা এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং কাদের নাম বাদ যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মাধ্যমে অন্নপূর্ণা যোজনা নিয়ে চলা বিভিন্ন ভুয়ো খবর ও বিভ্রান্তিকর প্রচার প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে জনমানসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। নুর আলম এবং মেহবুব নামের দু’ব্যক্তির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন যে, মহিলাদের ভুল বুঝিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই ধরনের ভুয়ো পোস্টকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *