Andhra Pradesh | অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত, গুলির লড়াইয়ে হত ৭ মাওবাদী

Andhra Pradesh | অন্ধ্রে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ অব্যাহত, গুলির লড়াইয়ে হত ৭ মাওবাদী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিরাপত্তাবাহিনীর গুলিতে মাওবাদী শীর্ষ নেতা মাডবী হিডমা এবং তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। তারপর থেকে বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) মারেদুমিলির জঙ্গলে। বুধবার নিরাপত্তাবাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও সাত মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন আলুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির জঙ্গলে নিরাপত্তাবাহিনী এবং মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। অন্ধ্রের গোয়েন্দাকর্তা এডিজি মহেশচন্দ্র লাড্ডা জানিয়েছেন, গতকাল ছয় মাওবাদীর মৃত্যুর পর থেকে বাকি সদস্যদের খোঁজে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর তল্লাশি চলে। এদিন মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা গুলি চালায় বাহিনীও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মাওবাদীদের তিন মহিলা সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন এডিজি। এই দলের অন্য সদস্যদের খোঁজে এখনও তল্লাশি চলছে।

এডিজি জানিয়েছেন, নিহতদের একজনকে শনাক্ত করা গিয়েছে। তাঁর নাম মেটুরি জোখা রাও ওরফে ‘টেক শঙ্কর। তিনি শ্রীকাকুলামের বাসিন্দা। অন্ধ্র-ওডিশা সীমানায় এরিয়া কমিটি মেম্বার (এসিএম) ছিলেন। তিনি প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ ছিলেন। এছাড়া এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া সহ একাধিক জায়গায় ৫০ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরকের সরঞ্জাম উদ্ধার হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *