অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরেছেন যুজবেন্দ্র চাহাল। মদ্যপ অবস্থায় ১৬ তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দিয়েছিলেন প্রাক্তন সতীর্থ। বেশ কয়েক বছর আগে জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তারকা স্পিনার। তারপর জল্পনা শুরু হয়ে যায় কে সেই কাজটা করেছিলেন? আঙুল ওঠে দুই অজি তারকা ক্রিকেটার- অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিনের দিকে। কিন্তু সত্যিই কি তাঁদের কেউ এই কাণ্ডটি করেছিলেন?
অবশেষে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন চাহাল। আকাশ চোপড়ার সঙ্গে একটি পডকাস্টে তিনি বলেন, “বেঙ্গালুরুতে আরসিবি’র আয়োজনে একটি পার্টি হয়েছিল। আমি তখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম। আমি সেখানে গিয়ে দেখি এক ক্রিকেটার প্রচণ্ড মদ খেয়ে ছিলেন। তিনি বেশ শক্তিশালী ছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ছিলেন ঠিকই, তবে সাইমন্ডস বা ফ্র্যাঙ্কলিন নয়। অন্য একজন। উনি আমাকে ডেকেছিলেন। তারপর হাওয়ায় তুলে ধরেন। প্রথমে আমি ভেবেছিলাম, মজা করছেন। কিন্তু তারপর ব্যালকনি থেকে ঝুলিয়ে দেন। আমি কোনও রকমে ওঁর গলা ধরে ঝুলছিলাম।”
আরও পড়ুন:
তাঁর আরও সংযোজন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি প্রচণ্ড মদ খেয়েছিলেন। ঘরের সবাই চমকে গিয়েছিলেন। হঠাৎ সবাই মিলে ওঁকে ধরে ফেলে আমাকে নামিয়ে ফেলে। এই ঘটনার পরও ওই লোকটা হাসছিলেন। কিন্তু আমার মনে হচ্ছিল, নতুন জন্ম পেলাম। এই ঘটনাটি মোটামুটি হোটেলের ১৫-১৬ তলার একটা ঘরে হচ্ছিল।”
চাহালের সঙ্গে ভয়ংকর এই ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। তখন সদ্য আইপিএল সংসারে প্রবেশ করেছেন তিনি। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাহাল। তবে তিনি জানিয়েছেন, সেই সময় আইন নিয়ে অতো অভিজ্ঞতা ছিল না। তাই কোনও পদক্ষেপ নেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
