Amitabh Bachchan, Abhishek Meets Followers outdoors of Jalsa regardless of bom risk

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বচ্চনদের সাধের বাংলো ‘জলসা’ মানেই দর্শনপ্রত্যাশী অনুরাগীদের জনঅরণ্য। বিশেষ করে সপ্তাহান্তে। কারণ বিগত তিন দশক ধরে রবিবার মানেই অমিতাভ বচ্চনের ‘জলসা’র দরবারে ভক্তদের সুনামি। তবে দিন কয়েক ধরেই অসুস্থ সিনিয়র বচ্চন। একের পর এক পোস্টে নিজের শারীরিক পরিস্থিতির খবরাখবর দিয়ে উদ্বেগ বাড়িয়েছিলেন বিগ বি। এরমাঝেই বৃহন্মুম্বই পুরসভার মেইলে তাঁর বিলাসবহুল বাসভবন গ্রেনেড হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি আসে। সবমিলিয়ে কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে বচ্চন পরিবার। তবে দুঃসময়েও দমে যাননি অমিতাভ। বরং ‘সিংহম’ মেজাজে ধরা দিলেন ‘জলসা’র সিংহদুয়ারে।

‘তেরাশিতেও অসুস্থতা, হুমকির মাঝেও সিনিয়র বচ্চন যে বুকের পাটা দেখালেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ কেউ বা মনে করিয়ে দিলেন, কেন অমিতাভ বচ্চন আজও ভূ-ভারতের শীর্ষস্থানীয় মেগাস্টার?

আরও পড়ুন:

সোশাল মিডিয়া ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, নানাবিধ বার্ধক্যজনিত সমস্যা, বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি মাঝেও দাপুটে বিগ বি। বিন্দুমাত্র ভয়-ডর নেই। বরং রবিবার বাংলোর বাইরে ঠায় অপেক্ষা করা দর্শনপ্রত্যাশী অনুরাগীদের জন্য বেরিয়ে এলেন একেবারে ‘সিংহম’ মেজাজে। আর শুধু এলেই না। নিয়মমাফিক গেটের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশে যেমন হাসিমুখে হাত নাড়লেন, তেমনই কুশল-মঙ্গল বিনিময় করলেন উপস্থিত পাপ্পারাজিদের সঙ্গে। আর সেখানেই বাবার ছায়াসঙ্গী হয়ে কড়া নজর রাখতে দেখা গেল অভিষেক বচ্চনকে। এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়়িয়ে পড়তেই বিগ বি’কে কুর্নিশ ভক্তদের। কেন?

কারও মন্তব্য, ‘তেরাশিতেও অসুস্থতা, হুমকির মাঝেও সিনিয়র বচ্চন যে বুকের পাটা দেখালেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ কেউ বা মনে করিয়ে দিলেন, কেন অমিতাভ বচ্চন আজও ভূ-ভারতের শীর্ষস্থানীয় মেগাস্টার? তাঁদের কথায়, ‘যে মানুষ নিজের দুঃসময়েও ভক্তদের আশাহত করেন না, তাঁকে হৃদয়ে আগলে রাখব না তো আর কাকে রাখব?’ কেউ বা বললেন, ‘এই তো বলিউডের সেই অ্যাংরি ইয়াং ম্যান।’ এহেন নানা মন্তব্যের ভিড় নেটভুবনে। একাংশ আবার ‘দায়িত্ববান ছেলে’ অভিষেক বচ্চনেরও পিঠ চাপড়ে দিলেন ভার্চুয়ালি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *